• হোম পেজ
  • ওরগানোগ্রাম
  • উন্নয়ন নীতি
  • ম্যাপ
  • যোগাযোগ

বিভাগ

  • হোম পেজ
  • প্রাণী জীবপ্রযুক্তি বিভাগ
  • উদ্ভিদ জীবপ্রযুক্তি বিভাগ
  • পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগ
  • অণুপ্রাণ জীবপ্রযুক্তি বিভাগ
  • অণুজীব জীবপ্রযুক্তি বিভাগ
  • মৎস্য জীবপ্রযুক্তি বিভাগ
এন, আই, বি, গেজেট - ২০১০

প্ল্যান্ট বয়োটেকনোলজি ডিভিশন

aviation

পৃথিবীর ক্রম-বর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে ট্রান্সজেনিক ফসল উৎপাদনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৪০ মিলিয়ন যা কিনা ২০৩০ সাল নাগাদ দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু চাষাবাদ যোগ্য জমির পরিমাণ সীমিত। সনাতন পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ক্রম-বর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদার সমাধান সম্ভব নয়। এই পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায় হল প্রতি একরে ফসলের উংপাদন বৃদ্ধি করা, যা কিনা আধুনিক জীবপ্রযুক্তি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে যেমন: জেনেটিক ট্রান্সফর্মেশন/ জেনেটিক এনজিনিয়ারিং এর মাধ্যমে করা সম্ভব। প্ল্যান্ট টিস্যু কালচার হল কৃত্রিম মাধ্যমে জীবাণু মুক্ত পরিবেশে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদনের পদ্ধদি। জেনেটিক ট্রান্সফর্মেশন পদ্ধতির মাধ্যমে কাঙ্খিত বৈশিষ্ট্য সম্পন্ন জীন এক জীব হতে অন্য জীবে স্থানান্তর করা হয়। সাধারণত উদ্ভিদ জিনোমে দুই ভাবে ট্রান্সজিন স্থানান্তর করা হয়। প্রথমত: জীন গানের মাধ্যমে এবং দ্বিতীয় পদ্ধতিতে ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদ ডিএনএ তে জীন স্থানান্ত করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিকনোলজির প্ল্যান্ট বায়োটিকনোলজি ডিভিশন জেনেটিক ট্রান্সফর্মেশন এর মাধ্যমে নতুন এবং ফরেন জীন ট্রান্সাফরের মাধ্যমে জেনিটিক্যালি মডিফাইড ফসল উৎপাদন করা এবং টিস্যু কালচারের মাধ্যমে রোগ জীবাণু মুক্ত মাতৃ উদ্ভিদ উৎপন্ন করা হবে।

ডিভিশন এর উদ্দেশ্য সমূহ

aviation

টিস্যু কালচারের মাধ্যমে বিরল ও বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ উৎপাদন এবং ফুল ও ফলের বৃহত্তর পরিসরে উৎপাদন করা।

টিস্যু কালচার ও জেনেটিক এনজিনিয়ারিং এর মাধ্যমে রোগ-মুক্ত,কীট-পতঙ্গ প্রতিরোধী এবং প্রতিকূলতা সহ্যকারী উদ্ভিদ তৈরী করা।

স্থানীয় উদ্ভিদ প্রজাতির মলিকুলার ক্যারেক্টেরাইজেশন।

গবেষণার ক্ষেত্রসমূহ

aviation

প্ল্যান্ট টিস্যু কালচার।

প্ল্যান্ট জেনেটিক ট্রান্সফর্মেশন।

প্ল্যান্ট ব্রিডিং।

উদ্ভিদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং।

উদ্ভিদের মার্কার এইডেড সিলেকশন।

 

গবেষণা সুবিধাসমূহ

aviation

টিস্যু কালচার এবং জেনেটিক ট্রান্সফর্মেশন সুবিধাদি, পিসিআর মেশিন,ইনভার্টেট মাইক্রোস্কোপ, স্টেরিও মাইক্রোস্কোপ, গ্রোথ হাউস, গ্রীণ হাউস, এক্সপেরিমেন্টাল ফিল্ড ইত্যাদি।

চলমান গবেষণাসমূহ

aviation

বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য রোগমুক্ত অর্কিড উৎপাদন।

টিস্যু কালচারের মাধ্যমে আলুর মাইক্রোটিউবার উৎপাদন।

গবেষকবৃন্দ
নামপদবীশিক্ষাগত যোগ্যতাযোগাযোগ
শামীমা নাসরিনবৈজ্ঞানীক কর্মকর্তা এম, এস-সি (উদ্ভিদ বিজ্ঞান)shamimanib@yahoo.com
সাবিনা ইয়াসমিনবৈজ্ঞানীক কর্মকর্তা এম, এস-সি (উদ্ভিদ বিজ্ঞান)sabinanib@gmail.com
copyright © 2009 by NIB, Bangladesh || Developmed by: Institute of Computer Science (ICS), AERE, BAEC