গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ
সরকারের
বিজ্ঞান এবং
তথ্য ও
যোগাযোগ
প্রযুক্তি
মন্ত্রণালয়ের
আওতাধীন
ন্যাশনাল
ইনস্টিটিউট
অব বায়োটেকনোলজি
(এনআইবি)
বাংলাদেশ
জীবপ্রযুক্তি
বিষয়ে
একমাত্র
বিশেষায়িত গবেষণা
প্রতিষ্ঠান
হিসেবে গড়ে
তোলা হয়েছে।
এনআইবি
বাংলাদেশে
জীবপ্রযুক্তি
গবেষণায় কেন্দ্রীয়
সমন্বয়ক
হিসেবে কাজ
করবে। একই
সাথে প্রতিষ্ঠানটি
জীবপ্রযুক্তি
বিষয়ক
প্রযুক্তি
হস্তান্তরের
ক্ষেত্রে
জাতীয়
কেন্দ্রবিন্দু
হিসেবেও
কাজ করে যাবে।
পাশাপাশি
জীবপ্রযুক্তি
বিষয়ে দক্ষ
জনবল গঠনে
গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে।
ইনস্টিটিউটটি
সাভার
উপজেলার
আশুলিয়া
থানার
গণকবাড়ীতে ১১.৫
একর নিজস্ব
জায়গার উপর
অবস্থিত যার
দূরত্ব ঢাকা
মহানগরী থেকে
প্রায় ৩৫
কিঃমিঃ।
ইনস্টিটিউটটিতে
জীবপ্রযুক্তি
বিষয়ক
অত্যাধুনিক যন্ত্রপাতি
সম্বলিত ৬ টি
উন্নত মানের
গবেষণাগার
রয়েছে।