• হোম পেজ
  • ওরগানোগ্রাম
  • উন্নয়ন নীতি
  • ম্যাপ
  • যোগাযোগ

বিভাগ

  • হোম পেজ
  • প্রাণী জীবপ্রযুক্তি বিভাগ
  • উদ্ভিদ জীবপ্রযুক্তি বিভাগ
  • পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগ
  • অণুপ্রাণ জীবপ্রযুক্তি বিভাগ
  • অণুজীব জীবপ্রযুক্তি বিভাগ
  • মৎস্য জীবপ্রযুক্তি বিভাগ
এন, আই, বি, গেজেট - ২০১০

এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগ

aviation

সীমিত প্রাকৃতক সম্পদ হতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণের চেষ্টায় বৈশ্বিক পরিবেশ আজ হুমকির সম্মুখীন। নির্বিচারে শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় হতে জীবকূলকে রক্ষা করা প্রয়োজন। বর্জ্য নিঃসরণ হ্রাস, উৎপাদিত বর্জ্যের সৃষ্টিশীল ব্যবস্থাপনা এবং সহনশীল ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধ করা যেতে পারে। পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অভাবনীয় সাফল্য আনতে জীবপ্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। পরিবেশ পর্যবেক্ষণ, বর্জ্য পচন, অনবায়নযোগ্য সম্পদসমূহের বিকল্প উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন ও পদ্ধতি উদ্ভাবনে জীবপ্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে। পরিবেশ জীবপ্রযুক্তি বলতে দূষিত পরিবেশ (মাটি, বাতাস, পানি) বিশুদ্ধকরণ এবং পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবনের জন্য জৈবিক ব্যবস্থা উদ্ভাবন, ব্যবহার ও তার নিয়ন্ত্রণকে বুঝায়। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর এনভায়নমেন্টাল বায়োটেকনোলজি বিভাগে পরিবেশ দূষণ হ্রাসকরণের উদ্দেশ্যে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিভিশন এর উদ্দেশ্য সমূহ

aviation

বায়োপেস্টিসাইড, বায়োফর্টিলাইজার এর বায়োরিমেডিয়েশন এজেন্ট উদ্ভাবন।

যথোপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন।

ট্রান্সজেনিক জীবসমূহে পরিবেশগত প্রভাব মূল্যায়ন।

জীবসম্পদের সংরক্ষণ এবং উন্নয়ন।

নবায়নযোগ্য জীবসম্পদ হতে বিকল্প শক্তি উদ্ভাবন।

গবেষণার ক্ষেত্রসমূহ

aviation

বিভিন্ন ফসলের জীবাণুসার।

নবায়যোগ্য জীবসম্পদ হতে বিকল্প শক্তি।

বায়োরিমেডিয়েশন এজেন্ট।

বায়োইন্ডিকেটরস।

বায়োপেস্টিসাইড।

 

গবেষণা সুবিধাসমূহ

aviation

আই আব স্পেকট্রোফটোমিটার, ফ্লেইম ফটোমিটার, নাইট্রোজেন ডিটারমিসেশন সিস্টেম, ওয়াটার বাথ, এক্সপেরিমেন্টাল ফিল্ড, পিএইচ মিটার।

চলমান গবেষণাসমূহ

aviation

ধানের জন্য সাশ্রয়ী মূল্য পরিবেশ- বান্ধব জীবাণূসার উদ্ভাবন।

গবেষকবৃন্দ
নামপদবীশিক্ষাগত যোগ্যতাযোগাযোগ
ফাহমিদা রহমানবৈজ্ঞানীক কর্মকর্তা এম, এস-সি (উদ্ভিদ বিজ্ঞান)fahmida_shimul@yahoo.com
copyright © 2009 by NIB, Bangladesh || Developmed by: Institute of Computer Science (ICS), AERE, BAEC